২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

২৯ নভেম্বর রেলসেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী : রেলপথ মন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ | আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বঙ্গবন্ধু সেতুর পাশেই নির্মিত হবে বঙ্গবন্ধু রেলসেতু। ইতিমধ্যে সেতু নির্মাণে টেন্ডার ও চুক্তিসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর থেকেই সেতুর নির্মাণকাজ শুরু হবে। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এই দুটি অংশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। নতুন রেলসেতুতে দুটি লাইন দিয়ে ঘণ্টায় ১’শ কিঃ মিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে।

এদিকে রেলপথ মন্ত্রীর আগমনে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না , জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলমসহ (বিপিএম) রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।