২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:১০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

২৪ ঘণ্টা ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে: তাপস

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ | আপডেট: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়টি পর্যালোচনা করা হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।তিনি বলেন, আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয়তা অনুসারে হাসপাতাল সংশ্লিষ্ট ওষুধের দোকানের সময়সীমা পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা হতে পারে। যেসব ওষুধের দোকান নির্ধারিত সময়ের পরও খোলা রাখতে হবে, তারা আবেদন করলে আমরা তা পর্যালোচনা করবো।

আজ বুধবার (৩১ অগাস্ট) রাজধানীর আজিমপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন আজিমপুর পথচারী পারাপার সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা যে সময়সূচি দিয়েছি তা খুবই সমাদৃত হয়েছে। ঢাকাবাসীসহ সবাই উপলব্ধি করতে পেরেছে একটি শহরেরও বিশ্রামের প্রয়োজন। সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা সুষ্ঠভাবে পরিচালনা প্রয়োজন। তিনি বলেন, ঢাকাবাসী ব্যস্ততার জন্য পরিবার-পরিজনকে সময় দিতে পারে না। সুনির্দিষ্ট সময়ে দোকানপাট প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরে ঢাকাবাসী তার পরিবারকে সুন্দর সময় উপহার দিতে পারবে।রাত ৮টার মধ্যে সব দোকান-পাঠ বন্ধ হয়ে যাবে, আর অন্যান্য প্রতিষ্ঠান গুলোকে আমরা আলাদা আলাদা সময়সূচির আওতায় এনেছি।এর আগে গত ২২ আগস্ট একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য গত ১৬ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।

সে নির্দেশনাক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় শৃঙ্খলা আনয়ন এবং ঢাকা শহর পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জনস্বার্থে আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী এসব প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের সময়সীমার মধ্যে রয়েছে- সব দোকান-পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্থাপনা রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।একইভাবে সব ধরনের রেঁস্তোরা, খাবার দোকান, ও দোকানের রান্না ঘর রাত ১০টা এবং খাবার সরবরাহ রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।অন্যদিকে চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত বিনোদনমূলক স্থাপনা, প্রতিষ্ঠানগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টার মধ্যে বন্ধ করতে হবে।