২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

২০২১ সালেও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন ২০২১ শিক্ষাবর্ষেও অব্যাহত থাকবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা জানিয়েছেন। ইতোমধ্যে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের তিন মাসের অ্যাসাইনমেন্ট প্রস্তুতের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মাউশি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের বিষয়টি কার্যকর হওয়ায় আগামী বছরও এটি অব্যাহত রাখা হবে। এই পদ্ধতিতে ছাত্র-ছাত্রীরা পরীক্ষার মাধ্যমেও শিখতে পারছে। নিজেদের কাজ নিজেরাই করতে পারছে। বিষয়টি সর্ব মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তাই ২০২১ শিক্ষাবর্ষেও এটি অব্যাহত রাখা হবে।

এ প্রসঙ্গে মাউশির মহাপরিচালক প্রফেসর সৈয়দ মো. গোলাম ফারুক গণমাধ্যমকে জানান, নভেম্বর থেকে ছাত্র-ছাত্রীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের বিষয়টি খুব কার্যকর হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন অব্যাহত রাখা হবে। প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। মাধ্যমিকের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে না পারায় অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়। গত নভেম্বর থেকে শিক্ষার্থীরা প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেয়া শুরু করে মাউশি।