২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৯ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি শুরু

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ | আপডেট: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

চাঁদ দেখা সাপেক্ষে ২২ এপ্রিল উদযাপিত হবে ঈদুল ফিতর। এ উপলক্ষে পোশাক শিল্প শ্রমিক-কর্মচারীদের রোজার মাসের শেষ কর্মদিবস ২০ এপ্রিল বৃহস্পতিবার। তবে যাতায়াত সুবিধা ও রাস্তায় চাপ সামলাতে ঈদের দুই থেকে তিন দিন আগে থেকে ধাপে ধাপে ছুটি শুরুর জন্য খাত-সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের ছুটির কথা বলা হয়েছে। পাশাপাশি কারখানা মালিকদের উৎপাদন সময় ও রমজান মাসের সরকারি, সাপ্তাহিক ছুটি শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করার পরামর্শ দিয়েছে বিজিএমইএ।এ ছাড়া কারখানায় শ্রম অসন্তোষের আশঙ্কা দেখা দিলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, কলকারখানা অধিদপ্তর অথবা বিজিএমইএকে অবহিত করার জন্য কারখানা মালিকদের অনুরোধ জানিয়েছে সংগঠনটির সভাপতি ফারুক হাসান।

সম্প্রতি বিজিএমইএ সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বিজিএমইএ সভাপতি জানিয়েছেন, ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। সে হিসাবে ২১ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ফলে ২০ এপ্রিল বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের নিরাপদে গ্রামের বাড়িতে যাওয়া-আসা নিশ্চিত করার লক্ষ্যে নিয়ে কতিপয় নির্দেশনা অনুসরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।বিজিএমইএর নির্দেশনা : যাতায়াতে শ্রমিকের চাপ কমাতে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ। সে জন্য সুযোগ থাকলে কারখানা মালিকদের ঈদের ২/৩ দিন আগে ছুটি দেওয়ার পরামর্শ। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষ যদি মনে করে, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে রমজান মাসে বিভিন্ন সরকারি/সাপ্তাহিক ছুটির দিন কাজ চালিয়ে ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করতে পারবেন।শ্রমিকদের মাল বোঝাই করা ট্রাকে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। এ ছাড়া তাড়াহুড়া করে রাস্তা পারাপার না করা, রাস্তার যান চলাচল স্বাভাবিক রেখে ফুটপাত দিয়ে হাঁটা, সাধারণ মানুষের যাতায়াত/ চলাচল বিঘ্ন না করা, অপরিচিত লোকের কাছ থেকে কিছু না খাওয়া ইত্যাদি বিষয়ে কারখানা মালিকদের সচেতনতামূলক সতর্কতা শ্রমিকদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে; প্রয়োজনে কারখানার ইউনিফর্ম ও আইডি কার্ড প্রদর্শন করে ৮/১০ জনের টিম গঠন করে গ্রুপ যাত্রার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে বিজিএমইএ সদস্যদের জানিয়েছে, তৃতীয় কোনো পক্ষ শ্রমিক অসন্তোষ ঘটানোর চেষ্টা করতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে কারখানায় শ্রম অসন্তোষ হতে পারে এ ধরনের কোনো আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, কলকারখানা অধিদপ্তর অথবা বিজিএমইএর সঙ্গে আলোচনা করার কারখানা মালিকদের অনুরোধ জানানো হয়েছে।