২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৮নং ওয়ার্ডে দুইটি প্রকল্পের মাধ্যমে ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডে দুইটি প্রকল্পের মাধ্যমে ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) বিকালে এ কাজের উদ্বোধন করেন নাসিক প্যানেল মেয়র বিভা হাসান ও স্থানীয় কাউন্সিলর কবির হোসাইন।

এমজিএসপি ও ডিপিপি প্রকল্পের উন্নয়ন কাজগুলোর মধ্যে হলো, শীতলক্ষ্যা কুমুদিনী গেট হতে সৈয়দপুর কদমতলী ব্রিজ পর্যন্ত সড়কের সংস্কার কাজ, আল আমিন নগরে (জিএমসি) ১,২ ও ৩নং গলির তিনটি সড়কের সংস্কার কাজ, সৈয়দপুর বরফকল এলাকায় আউট লেট কাজ, মো: আলী ক্লাব হতে ফকির বাড়ী পর্যন্ত সড়কের সংস্কার কাজ ও শহীদনগর মুক্তিযোদ্ধা মার্কেট হতে নদীর পাড় পর্যন্ত সড়কের সংস্কার কাজ। এসকল উন্নয়ন কাজে আনুমানিক ৫ কোটি টাকা ব্যয় হবে বলে জানাগেছে।

এদিকে উন্নয়ন কাজ উদ্বোধন কালে ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন বলেন, বিগত দিনে এ ওয়ার্ডে তেমন কোন উন্নয়ন সাধিত হয়নি। শুধুমাত্র কয়েকটি ড্রেনের কাজ ছাড়া আর কোন উন্নয়নই চোঁখে পড়ার মত নয়। আমি কাউন্সিলর হওয়ার পর থেকে চেষ্টা করছি, এ ওয়ার্ডে সর্বাপেক্ষা উন্নয়ন করার জন্য। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, মানুষ আমাদের ভোট দেয় তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, এ জন্য। কিন্তু আমরা এমন অনেক জনপ্রতিনিধিই আছি নির্বাচনে জয়ী হওয়ার পরে শুধুমাত্র আমরা নিজেরাই সুখে শান্তিতে থাকার জন্য কাজ করি। জনগণের ভাগ্য উন্নয়নে আমরা তেমন কোন কাজ করিনা। এক্ষেত্রে আমি সবার থেকে আলাদা হতে চাই। আমি চাই, সবাই যেন এক বাক্যে উচ্চারণ করে বলে, কবিরের জন্যই এ ওয়ার্ডে এত উন্নয়ন হয়েছে এবং তারা এই ভেবে যেন মহান আল্লাহ্ পাকের দরবারে আমার জন্য একটু দোয়া করে। ওয়ার্ডবাসীর কাছে আমার চাওয়া শুধু এটাই।

তিনি বলেন, আমি নাসিক-এর সকল ওয়ার্ডের চাইতে আমার ওয়ার্ডে সবচেয়ে বেশি বাজেট নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমি এ ওয়ার্ডকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আল্লাহ্ যদি আমাকে বাঁচয়ে রাখে আমি সেটা পারবো, ইনশাল্লাহ্,।

এসময় উপস্থিত ছিলেন, নাসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম. এহ্তেশামুল হক, নির্বাহী প্রকৌশলী মো: আজগর হোসেন, এমজিএসপি’র প্রকল্পের ইঞ্জিনিয়ার মো: রেজাউল করিম, সাব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো: সফিউল আলম, ওয়ার্ক এ্যাসিষ্টেন্ট মো: শাহরিয়ার চৌধূরী ও কন্ট্রাক্টর মো: আরিফ।

এছাড়াও উপিস্থত ছিলেন, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন রবী, আওয়ামীলীগ নেতা খোরশিদ আলম সরকার, মঞ্জু সরদার, গাজী সালাউদ্দিন, লাল মিয়া, আক্তার হোসেন, মো: শাহবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জামান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাজী নেওয়াজ, নজরে হোসাইন দীপ্ত প্রমূখ।