২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:১৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৬-২৬ মার্চ ঢাকায় রাজনৈতিক কর্মসূচি বন্ধের অনুরোধ

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৪ মার্চ, ২০২১ | আপডেট: রবিবার, ১৪ মার্চ, ২০২১

আগামী ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার (পুলিশের বিশেষ শাখার প্রধান) মো. মনিরুল ইসলাম। আজ রবিবার (১৪ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের আগমন উপলক্ষে আয়োজিত নিরাপত্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়েছেন। তারা নানা কর্মসূচিতে যোগ দেবেন। রাজধানীর সড়কগুলোতে ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে। ফলে অধিকাংশ সড়কে যান চলাচলে সমস্যা হচ্ছে। আসন্ন উৎসবে বিদেশি অতিথিদের আমন্ত্রণ থাকায় কোনো কোনো সড়কে চলাচলে কিছুটা বিঘ্ন হবে। তাই নগরবাসীকে কোথাও যেতে হলে নির্ধারিত সময়ের কিছুটা আগে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, ১৭ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে চারদিন ছুটি রয়েছে। এ সময়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সড়কে চলাচলে ভোগান্তি যতটা কমানো যায়। রাষ্ট্রের সম্মানের কথা চিন্তা করে সবাই এই সাময়িক অসুবিধাটুকু মেনে নেবেন। এসময় সব ধরনের রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানকে আমরা নিরুৎসাহিত করছি। কেউ কোনো কর্মসূচি ঘোষণা করলে আনন্দ উদযাপন সফল করতে সেসব কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।