২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১২৩ কোটি টাকায় শাহরুখের ‘জওয়ান’ সিনেমা ক্রয়ের প্রস্তাব

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ | আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বলিউড ‘কিং খান’খ্যাত তারকা শাহরুখ খান। এই অভিনেতার সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। কিন্তু দীর্ঘদিন রুপালি পর্দায় এ অভিনেতার দেখা নেই। ২০১৮ সালের ডিসেম্বরে শাহরুখের সর্বশেষ সিনেমা ‘জিরো’ মুক্তি পায়।ভক্তদের জন্য সুখবর হলো, আগামী বছর শাহরুখের চারটি সিনেমা মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে তার অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি ২০২৩ সালে ২ জুন মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে সিনেমাটির ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব ক্রয়ের জন্য বড় বড় কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে একটি প্রতিষ্ঠান মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করেছে।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার স্বত্ব ক্রয়ের প্রস্তাব দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম। সব ভাষার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কেনার জন্য ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৩ কোটি ৪ লাখ ৩৩ হাজার টাকা) প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু সিনেমাটির পরিচালক এ বাবদ ১৫০ কোটি রুপির প্রস্তাব দিয়েছেন। আপাতত এ বিষয়ে দুই পক্ষের কথা-বার্তা চলছে।এর আগে সিনেমাটির ফার্স্ট লুক, টিজার বা টাইটেল অ্যানাউন্সমেন্ট মুক্তি পেয়েছে। আর এসব প্রকাশের পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এমনকী ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল। শাহরুখের লুক দেখে ভক্তরা বুঝে নিয়েছেন, এটি অ্যাকশন-ভরা একটি সিনেমা হতে চলেছে।‘জওয়ান’ সিনেমা পরিচালনা করছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিজিল’, ‘মেরশাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো সুপারহিট সিনেমা পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে রয়েছেন নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি। খুব শিগগির সিনেমাটির শেষ লটের দৃশ্যধারণের কাজ শুরু হবে রাজস্থানে।‘জওয়ান’ প্রযোজনা করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। হিন্দি ভাষার পাশাপাশি তামিল, তেলুগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।