২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

অবশেষে চূড়ান্ত হলো চয়নিকা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘বিশ্বসুন্দরী’ মুক্তির দিন-ক্ষণ। সবকিছু ঠিক থাকলে আসছে ১১ ডিসেম্বর মুক্তি পাবে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এ সিনেমা।

সিনেমাটির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার প্রথম সন্তানের জন্ম হচ্ছে। একজন মায়ের যে অনুভূতি হয়, আমার সেই অনুভূতি হচ্ছে এখন। আগামীকাল আমার জন্মদিন। এটা আমার জন্মদিনের সেরা উপহার।’

এদিকে, এক বিজ্ঞপ্তিতে প্রযোজনা সংস্থার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনো বিদ্যমান। তবে আমরা মনে করি, সিনেমা হল বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের ছবিটি মুক্তি দেওয়ার সাহস করছি। আশা করছি, অন্য প্রযোজকও এগিয়ে আসবেন। দর্শকের উদ্দেশে শুধু একটি অনুরোধই করব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে আসুন। যেসব প্রেক্ষাগৃহ স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শন করছে, শুধু তাদের ছবিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা নিজেরাও সর্বোচ্চ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করব।’

‘বিশ্বসুন্দরী’ সিনেমায় প্রথমবার দেখা যাবে পরী মণি ও সিয়াম জুটিকে। এ ছাড়া অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

রুম্মান রশীদ খান বলেন, ‘এর আগে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তির কথা থাকলেও দেশব্যাপী লকডাউন শুরু হওয়ার কারণে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এবার তাই আমরা চাইছি, বিজয় দিবসের সপ্তাহে দর্শক স্বাস্থ্যবিধি মেনে ছবিটি দেখতে আসুক।’

জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গান এরই মধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে দেখা হয়েছে তিন কোটির বেশিবার। ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।