২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১নং ওয়ার্ডে কাউন্সিলরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ncitynews24
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১১ ই জুন) সন্ধ্যায় দক্ষিণ হিরাঝিলে হাজী নগর সি আই খোলা এলাকায় নব নির্মিত বায়তুল জান্নাত শাহী জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিশ^ মুসলিম উম্যাহ্ ও এলাকাবাসীর উদ্দেশ্যে দোয়া করা হয়।

দোয়া ও ইফতারের পূর্বে কাউন্সিলর হাজী ওমর ফারুক বলেন, আমি আপনাদের কথা দিয়েছিলাম, দশ দিনের মধ্যে হাজী নগর এলাকায়  মুসল্লিদের নামায আদায়ের সুবিদার্থে একটি মসজিদ নির্মাণ করবো। সেই কথা অনুযায়ী আমি আপনাদেরকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছি। যার ফলে প্রথম রমজান থেকেই এই মসজিদে তারাবির নামায শুরু করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সর্বদা আপনাদের পাশে থেকে আপনাদের এবং এলাকার সর্বশ্রেণীর মানুষের সেবা করে যেতে পারি। সেই লক্ষ্যে এলাকার উন্নয়ণে আপনাদের সবার একান্ত সহযোগিতা কামনা করছি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ নির্মাণে দাতা হাজী মফিজ উদ্দিন বেপারী, হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সন্দিপী, হযরত মাওলানা রফিকুল ইসলাম কাশেমী, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ খোরশেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, মোঃ হযরত আলী, মোঃ আহসান উল্ল্যাহ, মোঃ শাহ আলম, মাওঃ জাহাঙ্গীর আলম, মোঃ সিরাজুল ইসলাম মুনির, মুন্না খান,  শাহেদুল ইসলাম সাহেদ, মনির হোসেন, রিয়াদ প্রমূখ।