২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

হেফাজতে ইসলামের আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলেন তিনি আমির নির্বাচিত হন।

একই সম্মেলেন মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী। প্রতিনিধি সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক হেফাজতে ইসলামের নতুন নেতার নাম ঘোষণা করেন। একই সঙ্গে সংগঠনের মোট ১৫১ জনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়। এর আগে সকাল ১০টা থেকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের কার্যক্রম শুরু। এই মাদ্রাসা সংগঠনটির সদর দপ্তর হিসেবে পরিচিত। তবে এই কাউন্সিল ঘিরে হেফাজতের দুপক্ষ মুখোমুখি অবস্থান ছিল। প্রয়াত আমির শাহ আহমদ শফীপন্থি নেতারা এ কাউন্সিলকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এটি বন্ধ রাখার দাবি জানিয়েছিলেন। হেফাজতের সাবেক প্রচার সম্পাদক শফীপুত্র আনাস মাদানীসহ আগের কমিটির শফীপন্থি বেশ কয়েকজন নেতা এই কাউন্সিলে অংশ নেননি। প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফি ঢাকায় চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। এর পর থেকে সংগঠনটির আমিরের পদটি শূন্য ছিল।