২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জে আগুনে পুড়ে পুলিশ কনষ্টেবলের মৃত্যুর

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যাওয়া রুবেল আহমদ (৩২) এর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ ওঞ্জন দে’ কে প্রধান করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রুবেল আহমেদ ২০১১ সালে চাকরিতে „প্রবেশ করেন। তার মরদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকেলে পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে শহরের ২ নম্বর পুল এলাকায় অগ্নিকা-ে রুবেল আহমদ (৩২) নামে এক পুলিশ কনষ্টেবলের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। নিহত রুবেল জেলা ট্রাফিক পুলিশ অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির একটি বাসায় রুবেল মিয়াসহ কয়েকজন ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।