২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সড়ক ও জনপথের ঢাকার প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার পরামর্শ

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের আওতায় চলমান প্রকল্পগুলোর কাজ গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ে শেষ করার পরামর্শ দেয়া হয়েছে।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় ২৩টি প্রকল্প নিয়ে আলোচনা করে এ পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনলাইনের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া কমিটির সদস্য এনামুল হক, মো. হাসিবুর রহমান স্বপন, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম সভায় অংশগ্রহণ করেন।

হাওর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে নির্মিত দৃষ্টিনন্দন সড়কটি উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সভায় ধলেশ্বরী ব্রিজের টোল আদায়ে ইজারার সময় ৩ বার বৃদ্ধি করে একই ইজারাদারকে দেয়ার বিষয়টি মন্ত্রণালয়কে তদন্ত কমিটি গঠন করে তদন্ত রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়।

মেট্রোরেলের কাজ আবার পুরোদমে শুরু হয়েছে বলে সভায় জানানো হয়। চলমান বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে মেট্রোরেল কর্মচারিগণ যেন স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে পারেন এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও কমিটিকে জানানো হয়।

পদ্মায় প্রবল স্রোত থাকায় দীর্ঘ সময় পর ৩২ নাম্বার স্প্যান বসানো হয়েছে এবং বাকিগুলোও দ্রুততম সময়ে বসানো হবে বলে সভায় জানানো হয়। মহাসড়কগুলোতে অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণের জোন ও মহাসড়কভিত্তিক তথ্য সভায় উপস্থাপন করা হয়। সেতু বিভাগের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।- বাসস