২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:৫৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

স্বাস্থ্য উপদেষ্টা কেন সিঙ্গাপুরে চিকিৎসা নেন, জানালেন আসিফ মাহমুদ

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ | আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। তবে চিকিৎসা নিতে কেন সিঙ্গাপুরে গেলেন, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত। তিনি উপদেষ্টা হওয়ার আগ থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যান্সার চিকিৎসা একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল। এটি মানবিক দৃষ্টিতে দেখা উচিত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘ক্যানসারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার আগ থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যানসার চিকিৎসা একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন ছিল। এটি মানবিক দৃষ্টিতে দেখা উচিত।’দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বাস্থ্য সংকটের কারণে কারও দায়িত্ব পালনে প্রশ্ন তোলা ঠিক নয়। বরং আমরা এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে কাউকে চিকিৎসার জন্য বিদেশমুখী হতে না হয়।’স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য বাংলাদেশ অন্য দেশের ওপর নির্ভরশীল ছিল।

তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এ অবস্থার পরিবর্তনে উদ্যোগ নিয়েছে। চীনের সহযোগিতায় দেশে আধুনিক ও উন্নত মানের হাসপাতাল নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যতে জটিল রোগের চিকিৎসা দেশেই নিশ্চিত করবে।’