২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করল ইউক্রেন

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে রাজধানী কিয়েভে সভা-সমাবেশের মতো বড় কোনো জমায়েত ও অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার ভয়ে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেরিয়ে যায় ইউক্রেন। সে হিসাবে বুধবার (২৪ আগস্ট) দেশটির স্বাধীনতার ৩১ বছর।স্বাধীনতা দিবসে বড় হামলা চালাতে পারে রাশিয়া, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এমন সতর্কবার্তার পর কিয়েভে উদ্যাপন অনুষ্ঠান বাতিলের ঘোষণা আসে।কেবল স্বাধীনতা দিবসের দিনটিই নয়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে বড় কোনো জমায়েত না করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে কারফিউর সময় বাড়ানো হয়েছে।চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আগামী বুধবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। কিয়েভের ধারণা, স্বাধীনতা দিবস ও যুদ্ধের ছয় মাস পূর্তি ঘিরে রাশিয়া বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা করছে।এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সোভিয়েত শাসন থেকে স্বাধীনতার ৩১তম বার্ষিকী উপলক্ষে মস্কোকে ‘হতাশা ও ভয় ছড়ানোর’ সুযোগ দেবে না। তিনি বলেন, ‘এ সপ্তাহে ভয়ংকর কিছু করার চেষ্টা করতে পারে রাশিয়া।’