২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: বুধবার, ৩১ মার্চ, ২০২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং স্বাধীনতার চেতনায় আঘাত আসলে বীর মুক্তিযোদ্ধারা বসে থাকবে না। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু ট্রেনিং জমা দেননি। স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, যারা ’৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪ ও ’৭০ এর নির্বাচন এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা ভাষা, বাঙালি জাতিসত্তা ও বাঙালির ন্যায়সঙ্গত অধিকারকে ধর্মের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল, তাদের উত্তরসূরিরাই আজ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এটা স্বাধীনতাবিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। তারা একাত্তরের পরাজয়ের গ্লানি আজও ভুলতে পারেনি।

মন্ত্রী জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু শুধু দেশ স্বাধীনই করেননি, দেশ কীভাবে চললে উন্নত ও মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, তার পরিপূর্ণ দিকনির্দেশনাও দিয়ে গেছেন তিনি।

তিনি বলেন, বিশ্বযুদ্ধের সময়ের মিত্রবাহিনীর সদস্যরা এখনও বিভিন্ন দেশে অবস্থান করছে, কিন্তু বঙ্গবন্ধু মাত্র তিন মাসের মধ্যে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের নিজ দেশে ফেরত পাঠান। যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি স্বল্প সময়ের মধ্যে পুনর্গঠন করেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে। এ সময় মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সরদারসহ, প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।