২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সৌদি আরবে বিশ্বকাপ সম্প্রচার বন্ধ

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ | আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরের সবচেয়ে চমক আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় সৌদি আরব। এমন সংবাদে উল্লাসে মেতে উঠার কথা পুরো জাতির। তবে এমন এক উল্লাসের সময় সৌদি আরবেই বরং সম্প্রচার হচ্ছে না চলমান ফিফা ফুটবল বিশ্বকাপ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই সৌদি আরবে সম্প্রচার বন্ধ করে দিয়েছে। সৌদি আরবে ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে টড টিভি। এটি কাতারি সম্প্রচারকারী ‘বেইন’ মিডিয়া গ্রুপের মালিকানাধীন। সৌদি আরবসহ পাঁচটি উপসাগরীয় দেশের মধ্যে সংকটের সময় টড টিভি সৌদিতে নিষিদ্ধ ছিল। তবে ২০২১ সালের অক্টোবরে ফের এ প্ল্যাটফর্মকে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে সম্প্রচারের অনুমতি দেয়া হয়।

সংবাদমাধ্যম বলছে, কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচটিতে যখন সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দেয় তা দেখতে পারেনি সে দেশবাসী। মূলত বিশ্বকাপের উদ্বোধনের পর থেকেই সৌদি আরবে সম্প্রচারে সমস্যা শুরু হয়। এ সমস্যার মাঝে সম্প্রচারকারী সংস্থা বেইন নিজেদের অংশীদার এবং গ্রাহকদের পাঠানো একটি বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবে বিশ্বকাপের সম্প্রচারে সমস্যা হচ্ছে। সমাধান এ মুহূর্তে আমাদের হাতের বাইরে। এ বিষয়ে পরবর্তী তথ্য জানিয়ে দেয়া হবে।অবশ্য বিশ্বকাপ সম্প্রচারে সমস্যা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য জানায়নি সৌদি সরকার। এ ছাড়া সৌদি সরকারও সম্প্রচারে বিঘ্ন ঘটা সম্পর্কে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। একই সঙ্গে সম্প্রচারকারী বেইনও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।এদিকে সৌদির বাসিন্দারাও এএফপিকে জানিয়েছে, ২০ নভেম্বর বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই তারা সম্প্রচার দেখতে পারছেন না। স্ক্রিনে প্রদর্শিত বার্তায় বলা হচ্ছে, ‘দুঃখিত, আপনার অনুরোধ করা পেজটি মিডিয়া মন্ত্রণালয়ের নিয়ম লঙ্ঘন করছে।’কাতারের সঙ্গে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উপসাগীয় পাঁচ দেশ। দেশগুলোর মধ্যে সৌদি আরবও ছিল। সেই সময়ই কাতারের সম্প্রচারকারী সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছিল।