২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান শীর্ষ মার্কিন ডেমোক্রেটের

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সিনেটর সোমবার জ্বালানি তেলের উৎপাদন কমানোর মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পক্ষে ‘পরোক্ষ’ সমর্থন জানানোর কারণে সৌদি আরবের সঙ্গে ওয়াশিংটনের সব সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন। রিয়াদ, মস্কো ও অন্য শীর্ষ তেল উৎপাদনকারী দেশ অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়াতে উৎপাদন কমানোর ব্যাপারে গত সপ্তাহে সম্মত হয়েছে। তাদের এমন পদক্ষেপের যুক্তরাষ্ট্র নিন্দা জানায়। তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর এমন সিদ্ধান্তের ফলে মস্কো ফায়দা লুটবে এবং বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

ফরেন রিলেশন কমিটির সভাপতি সিনেটর বব মেনান্দেজ এক বিবৃতিতে বলেন, ‘এক্ষেত্রে সহজ কথা হচ্ছে এই সংঘাত প্রশ্নে উভয় পক্ষে ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে হয় আপনাকে একটি দেশের মানচিত্রে সহিংসতা চালানোর মাধ্যমে নিশ্চিহ্ন করার যুদ্ধাপরাধ বন্ধে চেষ্টা করা, না হয় আপনাকে তাকে সমর্থন করতে হবে। সৌদি আরব নিজেদের অর্থনৈতিক স্বার্থে ভীতিকর পরের সিদ্ধান্তটি বেছে নিয়েছে।’সৌদি নেতৃত্বাধীন ওপেক ব্যবসায়ী জোটের ১৩টি দেশ এবং রাশিয়ার নেতৃত্বে এর ১০ মিত্র দেশ নভেম্বর থেকে প্রতিদিন দুই লাখ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন কমানোর ব্যাপারে সম্মত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ফলে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যেতে পারে।এমন পরিস্থিতিতে মেনান্দেজ বলেন, ‘যুক্তরাষ্ট্রের অবশ্যই দ্রুততার সাথে যেকোন অস্ত্র বিক্রি ও নিরাপত্তা সহায়তাসহ সৌদি আরবের সাথে আমাদের সার্বিক সহযোগিতা বন্ধ করতে হবে। কারণ, যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ রক্ষা করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।’
খবর এএফপি