২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:৩৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সোনারগাঁয়ে অতিরিক্ত মদ পানে………………উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ও ড্রাইভার তোফাজ্জল সহ মোট তিন জনের মৃত্যু

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত মদ পানে স্থানীয় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ও ড্রাইভার তোফাজ্জল সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা। এ ঘটনায় জিসান,রাহিম,হৃদয় সহ আরও ৬জন আশংঙ্কা জনক অবস্থায় মেডিকেলে ভর্তি আছে বলে জানান এলাকাবাসী।

 

নিহতরা হলেন,পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু(৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মোঃ মোক্তার মিয়ার ছেলে মোহসিন(২৩), জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল(৪০)।

 

শুক্রবার রাতে সোনারগাঁও উপজেলার মেঘনা হোলসিম সিমেন্ট কারখানার সামনে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের ভাই বাবুর ব্যাক্তিগত অফিসে অতিরিক্ত মদ্যপানে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।

 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।তারা কিভাবে মারা গেছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।