২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী টাইগার মোমেন সহযোগী সহ গ্রেপ্তার, গুলি ও পিস্তল উদ্ধার –

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ | আপডেট: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর হতে সন্ত্রাসী টাইগার মোমেন তার এক সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় তার কাছ থেকে মাদক, গুলি সহ পিস্তল উদ্ধার করা হয়। ৩০ এপ্রিল শুক্রবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১, সিপিএসসি’র অভিযানে ৩০ এপ্রিল শুক্রবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর ওলামানগর এলাকা হতে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদক সহ প্রায় ডজন খানেক মামলার আসামী ‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সহযোগীর নাম মোঃ বুলবুল ভুঁইয়া।

উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে ম্যাগাজিন ভর্তি ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লিটার বাংলা মদ, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা করা হয়।

র‌্যাব আরও জানায়, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত শতাধিক দুস্কৃতিকারীদের সমন্বয়ে মোমেনের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে যা এলাকায় ‘মোমেন বাহিনী’ নামে পরিচিত। এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এই ‘মোমেন বাহিনী’। এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এই সন্ত্রাসী বাহিনী গাড়ি হতে জ¦ালানী তেল চুরি, পরিবহনে ছিনতাই ও ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত।

‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন নিজেকে কখনও র‌্যাব আবার কখনও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার অপরাপর সহযোগীদের যোগসাজশে অভিনব কৌশলে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে। হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজনখানেক মামলার আসামী ধূর্ত অপরাধী মোমেনকে নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি পত্র-পত্রিকায় অনুসন্ধানীমূলক রিপোর্ট হয়।

উক্ত অনুসন্ধানী রিপোর্টের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল কাঁচপুর এলাকার মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গ্রুপ ‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেনসহ তার অন্যান্য সহযোগীদের উপর কঠোর গোয়েন্দা নজরদারী শুরু করে।

পরবর্তীতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩০ এপ্রিল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে মাদক ও বিদেশী পিস্তলসহ উল্লিখিত আসামীদের হাতে-নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।