২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৬:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সোনারগাঁওয়ে জুয়ারী বাবুলের আস্তানায় আগুণ দিলো গ্রামবাসী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

 পবিত্র রমজান মাসে গ্রামের মাঝে আস্তানা তৈরী করে অসামাজিক কার্যকলাপ করার কারণে অতিষ্ঠ হয়ে জুয়ারী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুলের আস্তানা পু্ড়িয়ে দিয়েছে গ্রামবাসী। আজ শনিবার দূপুরে ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া মাসাবো চক এলাকায়। এলাকাবাসী জানায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়ারী বাবুলের আস্তানায় দীর্ঘদিন যাবত পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে স্থানীয় ডিস আলামিন ও আব্দুন নূরের সেল্টারে বস্তল,কলতাপাড়া,মিরেরটেক সহ আসেপাশের এলাকায় মাদক ব্যবসা ও কয়েকটি স্পটে জুয়ার আসর বসিয়ে লক্ষ লক্ষ টাকার জুয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী এর আগে জুয়ারী বাবুলকে একাধিকবার বাঁধা দিলে বাবুলের সন্ত্রাসী বাহিনী দিয়ে গ্রামবাসীর উপর বিভিন্ন সময় হামলা চালিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই পবিত্র মাহে রমজানেও দিন রাত ২৪ঘন্টা বাবুলের আস্তানায় অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। সর্বশেষ আজ দূপুরে বাবুলের জুয়ার আস্তানায় আগুণ দিয়ে পুড়িয়ে দিয়েছে শান্তিপ্রিয় গ্রামবাসী। খবর পেয়ে জুয়ারী বাবুল ও তার লোকজন অস্ত্র নিয়ে এলাকা বাসীর উপর ধাওয়া দিচ্ছে। পরবর্তীতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তালতলা ফাঁড়ির এসআই তোফাজ্জল ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দীন জানান,আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।