২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ 

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ
জেলা প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যবসায়ী ইব্রাহিম খলিল ও আবুল কালামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ মতিউল্লার ছেলে সন্ত্রাসী আমির,নাজির ও মোক্তার বাহিনী।
আজ বুধবার সকাল ১১.৩০মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াচর গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ইব্রাহিম খলিলের ভাতিজা মোঃ কাইয়ুম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,আমার চাচা ব্যবসায়ী মোঃ ইব্রাহিম খলিলের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে ইসলামপুর এলাকার মতিউল্লা প্রধানের ছেলে মোঃ আমির,মোঃ নাজির ও মোক্তারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় আজ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে আমার চাচার বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধারালো দা, লোহার রড,চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে আমার চাচা ইব্রাহিম খলিলকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আমার ভাই আবুল কালাম আগাইয়া আসিলে তাকেও বিবাদীরা রক্তাক্ত জখম করে। বিবাদী নাজির আমার চাচাকে ধরিয়া রাখে এই সুযোগে বিবাদী মোঃ আমির হত্যার উদ্দেশ্যে আমার চাচার মাথায় কোপ মারলে তার কপালে কোপ লেগে রক্তাক্ত জখম হয়। বিবাদী মোঃ মোক্তার আমার চাচার কাছে থাকা নগদ ৫০হাজার টাকা ও একটি বিভো এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের বিষয়ে আহতের পক্ষে অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।