২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:৪৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সোনারগাঁওয়ের জামপুরে রাতের আধারে সন্ত্রাসীদের গুলিবর্ষণ,আতঙ্কে এলাকাবাসী

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের উত্তরাঞ্চল তথা সোনারগাঁও উপজেলার জামপুর,সাদীপুর,নয়াপুর,বস্তল,ওটমা,তালতলাসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি একদল অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি।
দীর্ঘদিন যাবত জামপুর ও সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের পাশে মিরেরটেক বাজার এবং বস্তল মোড়ে বন্দর উপজেলার মদনপুর মুরাদপুর এলাকার হাবিব,মিঠু,কলতাপাড়া এলাকার ডিস আল আমিন ও আব্দুন নূর একটি সন্ত্রাসী বাহিনী গঠণ করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে।
তাদের নেতৃত্বে মাদক ব্যবসা,নারীদের দিয়ে দেহ ব্যবসা,অবৈধভাবে জমি দখল,অস্ত্র নিয়ে মহড়া দিয়ে অসহায় মানুষ এবং ব্যবসায়ীদের জিম্মি করে মুক্তিপন আদায় করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বস্তল মোড়ে আতঙ্ক সৃষ্টি করার জন্য ভূমিদস্যু সাগর চৌধুরী ও আব্দুন নূর,মিঠুসহ অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে।
একই সময় জামপুর ইউনিয়নের এবং নোয়াগাঁও ইউনিয়নের কয়েকটি জায়গায় গতকাল রাতে ডাকাতির ঘটনা ঘটলে আতঙ্কিত এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত আসার ঘোষনা দেয়। এসময় বস্তল মোড়ে ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেট কার দরজা লক করে ফেলে রেখে যায় দূবৃত্তরা। পরবর্তীতে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে বস্তল মোড় থেকে পরিত্যাক্ত গাড়ীটি উদ্ধার করে নিয়ে যায়।
বর্তমানে এলাকায় ডাকাত আতঙ্কে রাতে পাহারা দিয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন,বালু ভরাট নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। সমাধানের জন্য উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন আছে।