২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সেনা সদস্য হত্যায় কুমিল্লায় ৪ জনের ফাঁসির রায়

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

কুমিল্লায় পাঁচ বছর আগে ট্রেনে ডাকাতির সময় আব্দুর রহমান নামে এক সেনা সদস্যকে হত্যার দায়ে চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেকের এক লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়। এছাড়া রায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাদারিয়া কালোনী এলাকার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলার বায়েজিদ উপজেলার চন্দন কলাবাগান এলাকার জনি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উথারিয়া পাড়া এলাকার উজ্জল মিয়া এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মশাখালী এলাকার প্রদীপ দাস। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম আলী আক্কাছ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব এলাকায়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শেখ মাসুদ ইকবাল মজুমদার।

জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও এলাকার হাফেজ মাওলানা মফিজুল ইসলামের ছেলে আবদুর রহমান সেনাসদস্য হিসেবে বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২১ অক্টোবর বাড়ি থেকে বগুড়া সেনানিবাসে যোগদানের উদ্দেশ্যে ট্রেন অথবা বাসে রওনা হয়। পরদিন ২২ অক্টোবর আবদুর রহমানের পরিবার জানতে পারে কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের দক্ষিণ গোত্রশাল দীঘির পশ্চিম পাশে জখম অবস্থায় লাশ পড়ে আছে। পরে লাকসাম রেলওয়ে থানা সেনাসদস্য আবদুর রহমানের মরদেহ উদ্ধার করে। ওই দিন আবদুর রহমানের বাবা হাফেজ মাওলানা মফিজুল ইসলাম বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় হত্যা মামলাটি করেন। পরে পুলিশ তদন্ত করে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে।

দীর্ঘদিন শুনানির পর আদালত আজ এই রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা কারাগারে আছেন। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আলী আক্কাছ বর্তমানে পালাতক রয়েছে।