২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতব : বাইডেন

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের কথা জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি বলেন, জয় আমাদের হবেই।  জয়ের পথেই আমরা এগিয়ে যাচ্ছি। ডেলাওয়ারের উইলমিংটনে দেওয়া ভাষণে বাইডেন বলেন, আমরা ৭৪ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের থেকে বেশি ভোট পেয়েছি আমরা।

করোনাভাইরাস নিয়ে চলমান পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই এই বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, কঠিন নির্বাচনের পরে উত্তেজনা বাড়ছে। তবে রাগ ও বিদ্বেষকে পেছনে ফেলে আসতে হবে। আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে। পক্ষপাতমূলক যুদ্ধ নিয়ে বসে থাকার সময় আমাদের নেই।  আমরা বিরোধী হতে পারি কিন্তু আমরা শত্রু  নই। বক্তব্যে একতার আহ্বান জানান বাইডেন। ডেমোক্র্যাটদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যতই আটকানোর চেষ্টা করুক, আমি তা হতে দেব না। আপনার ভোট গণনা করা হবেই। ঐতিহাসিকভাবে রিপাবলিকান অঞ্চল অ্যারিজোনা ও জর্জিয়াতে দুই দশকেরও বেশি সময় পর ডেমোক্রেটরা জিতবেন বলেও আশা প্রকাশ করেছেন বাইডেন। এমনকি বাইডেন আশাবাদ ব্যক্ত করেছেন যে, তিনি ৩০০ ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন। এদিকে জর্জিয়া নতুন করে ভোট গণনা হবে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার। তিনি বলছেন, ৪ হাজার ১৬৯টি ভোট গণনা এখনও বাকি রয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো প্রায় ৮ হাজার ভোট এখন ডাকে রয়েছে। অন্যদিকে নির্বাচনে কারচুপি হয়েছে এমন মন্তব্য করে নিজ দলের নেতাদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। এক সময় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি বলেছেন, নির্বাচনকে ‘দুর্নীতিগ্রস্ত’ বা ‘চুরি’ করা হয়েছে বলাটা ভুল। এর ফলে এখানে এবং বিশ্বজুড়ে স্বাধীনতার লক্ষ্য ক্ষতিগ্রস্ত হবে।