২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৩:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে ভারতীয় বিএসএফের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে ভারতীয় বিএসএফের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিঞ্জপ্তি…………

বন্যা নিয়ন্ত্রণের জন্য সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে ভারতীয় বিএসএফের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৩ ফেব্রুয়ারি নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন- “সিলেট জেলার সুরমা ও কুশিয়ারা নদীর জিরো পয়েন্ট থেকে শুরু করে ৮০ কিলোমিটার পর্যন্ত বাংলাদেশকে বন্যা নিয়ন্ত্রণের জন্য বেড়িবাঁধ নির্মাণের কাজে ভারতীয় বিএসএফের বাধা প্রদানের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সিলেটের দুটি বড় নদী সুরমা ও কুশিয়ারা নদীতে বাংলাদেশ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ শুরু করলে ভারতীয় বিএসএফ বারবার বাধা দিচ্ছে। এমনকি বাঁধ নির্মাণের কাজ বন্ধ না করলে সরাসরি গুলি ছোড়ার হুমকি দিচ্ছে। বিএসএফের হুমকিতে গত ৪ মাস যাবৎ ৩০টি স্থানে বাঁধ নির্মাণের কাজ বন্ধ রয়েছে। এ বাঁধ নির্মাণ না করতে পারলে আগামী বর্ষা মৌসুমে সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানী নগর অঞ্চলের ১৪/১৫ উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে বন্যা নিয়ন্ত্রণের জন্য ভারত বাংলাদেশকে কিছুতেই বাধা দিতে পারে না। বাংলাদেশের অভ্যন্তরে বন্যা নিয়ন্ত্রণের জন্য বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে বাধা দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বাংলাদেশকে বেড়িবাঁধ নির্মাণে বাধা প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই ভারতের বাধা উপেক্ষা করে সুরমা ও কুশিয়ারা নদীর জিরো পয়েন্ট থেকে শুরু করে ৮০ কিমি এলাকা পর্যন্ত বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।”