২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ২:৫৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট দিতে গেলেন রিজভী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট দিতে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও একজন ভোটার।বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে উপস্থিত হন বিএনপির এই নেতা। তার সঙ্গে বিএনপিপন্থী বেশ কয়েকজন আইনজীবী ছিলেন।

১০টা ২০ মিনিটে দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ শুরু হবে। তার আগেই সুপ্রিম কোর্ট বার এলাকায় আসেন রিজভী।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মোট ভোটার ৭ হাজার ৮৮৩ জন। গতকাল প্রথম দিন ৩ হাজার ২৬১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।দুই দিনব্যাপী ভোটগ্রহণের শেষ দিন আজ। সকাল ১০টা ২০ মিনিট থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের মিলনায়তনে স্থাপিত ৫০টি বুথে আজও ভোট দেবেন ভোটাররা। মাঝখানে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত চলবে ভোটগ্রহণ।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বারের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের। তার সঙ্গে রয়েছেন ৭ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনায় উপ-কমিটিকে সহযোগিতা করছেন ১৫০ আইনজীবী।