২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ১০:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে পাচার হচ্ছে ইলিশ

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ওপারে যাচ্ছে ইলিশসহ বাংলাদেশি পণ্য। আর ভারত থেকে এপারে আসছে বিভিন্ন মাদকসহ কয়লা, চিনি ও পিয়াজ। গত বুধবার দোয়ারাবাজার সীমান্ত এলাকা দিয়ে ওপারে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশের বড় একটি চালান জব্দ করে বিজিবি। যার বাজারমূল্য সাড়ে ৫ লাখ টাকা। গত ১৬ দিনে ভারতে পাচারের সময় বড় তিনটি ইলিশের চালান জব্দ করে বিজিবি। গত ২৫শে আগস্ট এ সীমান্তের মাটিরাবন এবং ৩১শে আগস্ট তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় শাহিদাবাদ দিয়ে পাচারের সময় ৪৬ কেজি ইলিশ জব্দ করে বিজিবি। এদিকে বৃহস্পতিবার দোয়ারাবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সুপারি, রসুন ও দেশীয় মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই ও ৪টি মাহেন্দ্রা পিকআপ সহ ২ কোটি ১১ লাখ টাকার মালামাল জব্দ করে বিজিবি। বাংলাবাজার বিওপি’র একটি টহলদল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কুশিয়ারা নামক স্থান থেকে এসব মালামাল জব্দ  করে।
জানা যায়, প্রায় দেড় মাস ধরে প্রতিদিনেই মণে মণে ইলিশ ভারতে যাচ্ছে। মাঝে মধ্যে কিছু ধরা পড়লেও বেশির ভাগই চলে যায়। এক লাখ টাকার ইলিশ ভারতে পাচার করতে পারলেই দুই লাখ টাকায় বিক্রি হয়। বেশি লাভের আসায় চোরাচালানীরা এখন ইলিশের ব্যবসা শুরু করেছে। স্থানীয়রা জানান, সুনামগঞ্জ সীমান্তের ছাতক, দোয়ারা বাজার, বিশ্বম্ভপুর, তাহিরপুর, মধ্যনগর উপজেলার বিভিন্ন স্পট দিয়ে অবাধে ভারতীয় চিনি, পিয়াজ, কয়লাসহ বিভিন্ন মাদক ঢুকছে এদেশে (বাংলাদেশে)। সীমান্তে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী এসব বিষয়ে বর্তমানে নীরবেই বলা চলে। দোয়ারাবাজার সীমান্তের কয়েকজন জানান, গত দেড় মাস ধরে প্রতিদিন ৫০-৬০ কার্টন ইলিশ মাছ ওপারের ঢালিয়া বস্তিতে যাচ্ছে। এসব মাছ সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে লেগুনায় করে, ছোট ছোট পিকআপ দিয়ে বাংলাবাজারের আশপাশে এনে গোপনে রাখে। রাত দেড়টা-দুইটার পর এগুলো ওপারে পাঠায়। সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া বলেন, যেহেতু গত ১৫ দিনে তিনটি ইলিশের চালান আটক হয়েছে তাহলে ধরে নিতে হবে, এই সীমান্ত দিয়ে ইলিশের আনাগোনা বেড়েছে। সীমান্ত এলাকায় এখন কড়া নজরদারি রাখা হচ্ছে। এ সীমান্তের ১৯টি বিজিবি ফাঁড়িকেই এ বিষয়ে সতর্ক রাখা হয়েছে।