২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:১৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জে ৫৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ | আপডেট: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ ৪ মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তারা হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মৃত আমির হোসেনের ছেলে মনির হোসেন (৩৫), একই এলাকার মানিকপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে শাহজালাল (২০), জামালপুর সদর উপজেলার জালিয়ার পাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৬) ও মেলানদহ উপজেলার হাজরা বাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে ছামিউল হক (৩৮)।

র‌্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ওই এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন, নগদ ১২০০ টাকা ও ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেও সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।