২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:২৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জে হেরোইন ও জাল টাকা উদ্ধার, গ্রেফতার ৩

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের র‌্যাব-১২’র পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো পাবনার সুজানগর উপজেলার রামনগর গ্রামের মীর মঞ্জুরুল ইসলাম (৩১), নাটোরের লালপুর উপজেলার জয়রামপুর মধ্যপাড়া গ্রামের আলিফ হোসেন (২৪) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভোবনপাড়া গ্রামের মজিবর রহমান (৬৬)। র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পাবনার ওই গ্রামের মঞ্জুরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ৫ লাখ ১ হাজার ১৬০ টাকার জাল নোট উদ্ধারসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি কালার প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল এবং তারা পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় এ জাল টাকা সরবরাহ করে আসছিল।এদিকে ওইদিন রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা মূল্যের ১৩০ গ্রাম হেরোইনসহ মজিবর রহমানকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ বব্যসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।