২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১২:২৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জে মিথ্যা মামলা করায় বাদী গ্রেফতার

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে মামলার বাদী সুমাইয়া পারভীন উষাকে গ্রেফতার (২৫) করেছে  পুলিশ। সে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার বেলাল হোসেনের মেয়ে।সদর থানার (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের ২৮ মার্চ সুমাইয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-০৩) এর ৯ (৪) (খ)/৩০ ধারায় (নারী ও শিশু পিটিশন ৯৮/২০২২ নম্বর)  হৃদয় সেখের (২৫) বিরুদ্ধে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত সদর থানাকে মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে এসআই হুসাইন আলী মামলার বাদীসহ ৫ জনের জবানবন্দি গ্রহণ করেন।

এ জবানবন্দির পর মামলাটি মিথ্যা মর্মে সংশ্লিষ্ট আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। ওই আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হক মিথ্যা মামলা দায়ের করায় ৩ নভেম্বর বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে হৃদয় সেখ বাদী হয়ে বৃহস্প্রতিবার
বাদী সুমাইয়া পারভীন উষার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। এ মামলা দায়েরের পর সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।