২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ি টাইগার ফারুকের আরেক সহযোগি গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ | আপডেট: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ি টাইগার ফারুক ওরফে চিকনা ফারুকের আরেক সহযোগিকে ১৮ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম রাকিব হাসান। বাবার নাম জলিল মিয়া। সে মিজিমিজি পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে র‌্যাব-৩ এর একটি টিম তাকে গ্রেপ্তার করে। এসময় তার আরও ৪ সহযোগি ওমর ফারুক (৩২), সোলায়মান (৩৫), ফরহাদ খান (২৮) ও মোঃ অয়ন (১৮) কে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-৩ এর সদস্যরা গ্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এরআগে ২ এপ্রিল রাতে টাআগার ফারুকের অন্যতম সহযোগি ও লোহা চোর মোটা কবিরের ক্যাশিয়ার মিলনকে ১৯ কেজি গাঁজাসহ র‌্যাব-৩ এর একটি টিম গ্রেপ্তার করে। সে এখন কারাবন্দি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ আহমেদ জানান,  রাকিব হাসান, ওমর, সোলায়মান, ফরহাদ ও অয়নকে ৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ আটক করে র‌্যাব। আসামিদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে সিদ্ধিরগঞ্জ থানায়  মামলা দায়ের হয়েছে। মামলার বাদী র‌্যাব।

এদিকে মাদক ব্যবসায়ি রাকিব হাসান গ্রেপ্তারের পর থেকে নানাভাবে দেনদরবার শুরু করে টাইগার ফারুক। যাতে তার সহযোগির বিষয়টি মিডিয়ায় প্রচার না পায়। সিদ্ধিরগঞ্জ থানায়ও টাইগার ফারুকের লোকজনের আনাগোনা লক্ষ করা গেছে। শনিবার আসামীদের থানায় হস্তান্তর করার পর থেকে তারা তৎপরতা চালায় যাতে সাংবাদিকরা আসামীদের ছবি তুলতে না পারে।

গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃত রাকিব হাসান টাইগার ফারুকের সাথে কথিত যুবলীগের কাযালয়ে

প্রসঙ্গত: গত ২ এপ্রিল রাতে মাদক ব্যবসায়িদের শেল্টারদাতা ও শীর্ষ মাদক ব্যবসায়ি টাইগার ফারুকের অন্যতম সহযোগী মিলন (৩২)কে ১৯ কোজি গাঁজাসহ ঢাকার পল্টন থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর একটি টিম। বর্তমানে মিলন মাদক মামলায় কারাবন্দি। যুবলীগের ব্যানারকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের গুটি কয়েক শীর্ষ নেতাদের সঙ্গে সখ্যতা করে টাইগার ফারুক মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছে। এই সিন্ডিকেট সিদ্ধিরগঞ্জে পাইকারী ও খুচরা মাদক ব্যবসা, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণের মাধ্যমে বিপুল পরিমান অর্থ সম্পদের মালিক বনে গেছেন। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সাথে জড়িত টাইগার ফারুক যুবলীগের নাম ব্যবহার যুবলীগের কথিত একটি কার্যালয়ও বানিয়ে নিয়েছে মিজমিজি টিসি রোড এলাকায়। ওই কার্যালয়েনে মাদক কেনা-বেচা ও সেবনের মহোৎসব এবং শলাপরামর্শ হয়।

 

এরআগে টাইগার ফারুকের ভাই জসিম ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফারুকের আরেক ভাই জুয়েলও মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া ফারুক নিজেও হত্যা মামলায় গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। মিজমিজি পাগলাবাড়ী এলাকার রীতিমত একটি অপরাধী চক্র গড়ে তুলেছে চিকনা ফারুক। আর গোপন কার্যক্রম পরিচালনার জন্য যুবলীগের নাম দিয়ে কথিত কার্যালয় বানিয়ে নিয়েছে। ওই কার্যালয়ে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের ছবি টানিয়ে রেখেছে। এই ছবি বিক্রি করে চতুর ও টাউট ফারুক তার অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানায়।