২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিগারেটে স্বাস্থ্যের সঙ্গে সম্মানহানিও হয় : শাজাহান খান

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ১৪ আগস্ট, ২০২২

সিগারেট স্বাস্থ্যের জন্য সত্যিই ক্ষতিকর—এটা যদি আমরা মানুষকে উপলব্ধি করাতে পারি, তাহলে সিগারেটের ব্যবহার অনেকটা কমবে।  ধূমপান করলে স্বাস্থ্যের সঙ্গে সম্মানহানিও হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ রোববার আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।  ‘গণপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস্)।

তামাকবিরোধী আন্দোলন হওয়া দরকার উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, ‘শুধু গণপরিবহন নয়, সারা দেশে তামাকবিরোধী একটা আন্দোলনের কথা মানুষ কিন্তু বলে। এই আন্দোলন সত্যিই হওয়া দরকার। তামাক এমন একটা জিনিস এবং সেটির গায়ে পর্যন্ত লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার পরেও মানুষ খায়। আগে টেলিভিশনে সিগারেটের বিজ্ঞাপন থাকত, সেটি এখন বন্ধ করা হয়েছে এটি ভালো উদ্যোগ।’ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, ‘আগে বাসে ধূমপান করা হতো। মানুষের সচেতনতার সঙ্গে সঙ্গে সেই ধূমপানের পরিমাণ এখন একেবারেই কমে গেছে।’ বাসচালক ও চালকের সহকারীদের যাত্রা শুরু করার আগে ধূমপান না করার অনুরোধ করার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী। আইন প্রণয়নের ক্ষেত্রে জেলা প্রশাসক ও পুলিশকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, ‘সরকার খুব ভালো ভালো আইন করে। কিন্তু বাস্তবায়নটা যাঁরা করেন, তাঁদের হয় আন্তরিকতার অভাব অথবা অবহেলার কারণে বাস্তবিক আইন প্রণয়ন হয় না। একটা আইন আমি কতটুকু কার্যকর করব এবং সেটা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হয় তার জন্য প্রয়োজন আন্তরিকতা।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। তিনি বলেন, ‘শিক্ষক ধূমপান করছে এটা দেখলে ছাত্ররা ধূমপান করতে উৎসাহিত হয়। রাজধানীর আলালের ঘরের দুলালেরা বাড়ির ছাদে তামাকদ্রব্য চাষ করে। তাদের বাবা-মা দেখে না? কোম্পানিগুলো লাইসেন্স নিয়ে সারা দেশে সিগারেট বিক্রি করছে। কিন্তু যারা খুচরা বিক্রি করছে, তাদের কোনো লাইসেন্স নাই। সড়ক পরিবহন আইনে রাস্তাঘাটে ধূমপান করা মানা। যেই গাড়িতে ধূমপান করা হবে, সেই গাড়ির বিরুদ্ধে মামলা করার আইনও আছে।’ তামাক নিয়ন্ত্রণ এক জায়গায় করলে হবে না, সর্বস্তরে আলোচনা করে সমাধান করতে হবে বলে দাবি করেন তিনি। বাস টার্মিনালগুলোতে নিজেদেরই সতর্ক থেকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন ওসমান আলী।