২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সারাদেশে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সারাদেশে। এ উপলক্ষে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়।

নাটোরে সকালে সাড়ে ৮টার দিকে আলাইপুর এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের নেতৃবৃন্দরা। পরে সেখান থেকে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের নেতৃত্বে দলের নেতাকর্মী ও সমর্থকরা একটি র‌্যালী বের করে।

যুবদলের প্রতিষ্ঠা বার্র্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে যুব-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

পাবনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের ঈদগাহ মাঠ থেকে জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সনজু ও সাধারণ সম্পাদক হিমেল রানার নেতৃত্বে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১ টায় ইসলামপুর পাড়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যুবদলের কার্যক্রম শুরু হয়। জেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী।

লক্ষ্মীপুরে কেক কাটা দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের উওর তেমুহনী এলাকায় জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

তবে ঝালকাঠিতে পুলিশের বাঁধায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা পণ্ড হয়ে গেছে। সকাল ১০টায় শহরের আমতলা মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি জিএম আবদুস সবুর কামরুলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সামনের দিকে যাওয়ার সময় পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ শোভাযাত্রার ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে চুয়াডাঙ্গায় পুলিশি বেষ্টনির মধ্যে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের শিল্পকলা একাডেমি চত্বরে নানা আয়োজন রাখা হয়। তবে পুলিশ সেসব আয়োজন সংক্ষিপ্ত করে দেয়।