২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সাত দলীয় নতুন জোট ‘গণতন্ত্র মঞ্চের’ আত্মপ্রকাশ

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২ | আপডেট: সোমবার, ৮ আগস্ট, ২০২২

সাত দলীয় নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আত্মপ্রকাশ করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও গণআধিকার পরিষদসহ সাতটি রাজনৈতিক দল এই জোটে যুক্ত হয়েছে।সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব এ জোটের ঘোষণা দেন।

রব জানান, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ভাষানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ নিয়ে নতুন এই জোট গঠন করা হয়েছে।নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেএসডি সভাপতি বলেন, ‘ষড়যন্ত্র নয়, সরাসরি ঘোষণা করে সরকার বিরোধী আন্দোলন করবে গণতন্ত্র মঞ্চ। সরকার বিরোধী লড়াইয়ের বিকল্প নেই।’ জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সংগ্রামে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের রূপরেখা তুলে ধরেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পাশাপাশি আগামী ১১ তারিখ গণতন্ত্র মঞ্চের হয়ে রাজপথে প্রথম কর্মসূচি ঘোষণা দেন তিনি।জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া, নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত রয়েছেন।