২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৪৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সাকিবের মাথায় বলের আঘাত

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ২১ আগস্ট, ২০২২ | আপডেট: রবিবার, ২১ আগস্ট, ২০২২

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ।  আর আগেই দলে বড়সড় ঝাঁকুনি দিতে চাইছে বিসিবি। অধিনায়ক পাল্টানোর পর হেড কোচকেও সরিয়ে দেওয়া হয়েছে।  উড়িয়ে আনা হয়েছে টি-টোয়েন্টি স্পেশালিস্ট পরামর্শক ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে।এদিকে শুরু হয়ে গেছে প্রস্তুতি ম্যাচ। রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে চলছে এ খেলা।  ১৭ সদস্যের স্কোয়াডের সবাই লাল ও সবুজ এ দুই ভাগে ভাগ হয়ে মাঠে নেমেছেন।  যেখানে লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সবুজ দলের আফিফ হোসেন ধ্রুব। দুই দলে যোগ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বেশ কয়েকজন ক্রিকেটার।

গা গরমের ম্যাচে বিরাট বিপদেই পড়তে যাচ্ছিল বাংলাদেশ দল।  এশিয়া কাপের প্রস্তুতি নিতেই পণ্ড হতে চলেছিল সব আয়োজন।ম্যাচে মাথায় বলের আঘাত লাগে এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান সাকিব।  তবে ভাগ্যক্রমে আঘাতটি গুরুতর ছিল না।  পরে ফের নামেন ব্যাট হাতে।  অপরাজিত থাকেন ৩৮ রানে।  অর্থাৎ দুবার ব্যাটিং করে সাকিব করেন ৫৫ রান। বিজয় দুবার ব্যাটিং করে করেছেন ২১ রান। প্রথমবারে ৪ দ্বিতীয়বারে করেছেন ১৭। মাহমুদউল্লাহ রিয়াদ ১২, মুশফিকুর রহিম ২২ রান করে আউট হয়েছেন। পারভেজ হোসেন ইমন করেছেন ২৩ রান। লাল দলের পেসার তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট। ৭ উইকেট হারিয়ে আফিফের সবুজ দলকে ১৬৫ চ্যালেঞ্জিং টার্গেটই দিয়েছে সাকিবের দল। ১৬৬ রানের তাড়ায় ব্যাট করছে আফিফের দল।
লাল দল: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী, সাইফউদ্দিন, আল আমিন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মুশফিক, আরিফুল ইসলাম।

সবুজ দল: আফিফ হোসেন, মোহাম্মদ রবিন, মেহেদী হাসান মিরাজ, তানজিদ আহমেদ তামিম, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, আকবর আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানজিম সাকিব, আশফাকুজ্জামান।