২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৩:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সরকারের লক্ষ্য বাস্তবায়নে স্কাউট সদস্যরা ভূমিকারাখতে পারে : প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ | আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে স্কাউট সদস্যরা। তিনি সব শিক্ষার্থীকে স্কাউট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করার জন্য সব-স্তরের স্কাউটস নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। আজ ৫১তম বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী স্কাউট আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শেখ হাসিনা বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে নব উদ্যমে কার্যক্রম শুরু করে বাংলাদেশ স্কাউটস।’তিনি এ দিনটিকে ‘বাংলাদেশ স্কাউট দিবস’ হিসেবে পালনের উদ্যোগকে সাধুবাদ জানান।প্রধানমন্ত্রী বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ২০০৮ সালের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, যার সুফল এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ভোগ করছে। আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা। শেখ হাসিনা বলেন, ‘২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে সবার ঐকান্তিক সহযোগিতা অপরিহার্য। এই অভিলক্ষ্য বাস্তবায়িত হলে বাংলাদেশে তৈরি হবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনমি। আমাদের সরকারের এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে স্কাউট সদস্যরা।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক সুখী, সমৃদ্ধ ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা। জাতির পিতার সে স্বপ্ন বাস্তবায়নে স্কাউটরা সর্বদাই সহযোগিতা করে আসছে। বাংলাদেশ স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ইতোমধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুটি করে স্কাউট দল বা রোভার স্কাউট দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ছেলেদের পাশাপাশি গার্ল ইন স্কাউট বা মাদ্রাসাগুলোতেও যেন স্কাউট দল গঠন করা হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া সব শিক্ষার্থীকে স্কাউটবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি আশা করি, সব পর্যায়ের স্কাউট নেতারা এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে।’শেখ হাসিনা বলেন, ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হব, ইনশাল্লাহ।’প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটস দিবসের সার্বিক সফলতা কামনা করেন।