২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সমালোচনাকারীদের আগে ভ্যাকসিন দেবো: স্বাস্থ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রতিক্রিয়া দেন বা সমালোচনা করেন তাদের আগে ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার ( ২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেকে ভ্যাকসিন নিয়ে অনেক সন্দেহ করেছেন, অনেক কথা বলেছেন। বিরূপ প্রচারও অনেকে করেছেন। আমরা তাদের ভ্যাকসিন দেবো। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তাদেরও ভ্যাকসিন দেবো। আমরা চাই তারা সুস্থ থাকুক এবং সমালোচনা করুক। এজন্য তাদের আগে ভ্যাকসিন দিয়ে তারপর আমরা নেবো।’

তিনি আরও বলেন, ‘আমরা ভ্যাকসিন নেবো। সবাইকে আগে দিয়ে নেই। আগেই যদি আমরা নিয়ে নেই তাহলে সবাই বলবে, আগে আগে নিয়ে নিলো। আগামী ৭ তারিখে যখন দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে তখন আশা করছি অনেকেই ভ্যাকসিন নেবেন। আমাদের কাছে অনেক মন্ত্রী, এমপি, উচ্চ পদস্থ কর্মকর্তারা ইচ্ছা পোষণ করেছেন। আশা করছি তারা সেসময় ভ্যাকসিন নেবেন।’ এসময় মন্ত্রী আরও জানান, বাংলাদেশে এখন ৭০ লাখ ভ্যাকসিন আছে। এই মুহূর্তে ভারত ছাড়া অনেক দেশের কাছেই ভ্যাকসিন নেই। মে-জুনের মধ্যে কোভেক্সের ভ্যাকসিন চলে আসবে বলে আশা করছেন তিনি।