২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সবার নিরাপত্তার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইন একজন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। এই আইন লেখক, সাংবাদিক, গৃহিণী, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালার নিরাপত্তার জন্য। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ একথা বলেন। মন্ত্রী বলেন, কেউ যাতে কারো চরিত্র হরণ করতে না পারে এবং মিথ্যা সংবাদ পরিবেশন করে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে তার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন।

তিনি বলেন, কিছু মানুষ দাবি জানাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার। যখন ডিজিটাল বিষয়টি ছিল না, তখন ডিজিটাল নিরাপত্তা দেয়ার বিষয় ছিল না। যখন ডিজিটাল বিষয়টি চলে এসেছে, অনলাইনে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে, তখন মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। সেজন্যই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা। ফ্রান্স জার্মানিসহ বিভিন্ন দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যেভাবে বিভ্রান্ত করা হয়েছে সেগুলো যাতে ভবিষ্যতে না হতে পারে, কোনো সাংবাদিকের চরিত্র হনন যাতে না হয়, কোনো নারীর চরিত্র যেন কেউ হরণ করতে না পারে সেজন্যই ডিজিটাল নিরাপত্তা আইন।