২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেছেন বঙ্গবন্ধু : প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৭ মার্চ, ২০২১ | আপডেট: বুধবার, ১৭ মার্চ, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধুর দেশের মানুষের প্রতি ভালোবাসা ছিলো।  তিনি সবসময় এদেশের মানুষের কথা চিন্তা করেছেন। বঙ্গবন্ধু ছোটবেলা থেকে নিজের কাপড়, নিজেদের গোলার ধান মানুষকে বিলিয়ে দিয়েছেন।’ আজ বুধবার (১৭ মার্চ) গণভবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যু্ক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি, যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন।’ বঙ্গবন্ধু সবসময় সততার পথে থেকেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সততার পথে থেকে বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছেন। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর মানুষের সাহায্য করার মানসিকতা ছিলো।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৪ সালে শিশু অধিকার আইন করেছিলেন। বঙ্গবন্ধু সবসময় বলতেন শিশুরা দেশের ভবিষ্যৎ। তিনি সবসময় শিশুদের ভালোবাসতেন।’ এসময় করোনা ভাইরাস পরিস্থিতিতে শিশুদের বাড়িতে পড়াশোনা ও খেলাধুলার করার কথা বলেন তিনি। শিশুদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আজ আমি টুঙ্গিপাড়ায় যেতে পারিনি। তবে আমার মনটা টুঙ্গিপাড়ায়ই পড়ে আছে।’ অন্যান্য বার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থান করলেও এবার করোনা ভাইরাস পরিস্থির কারণে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।