২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সংসদ সদস্য পদে শপথ নিলেন নাসিমপুত্র জয়

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

জাতীয় সংসদের সদস্য (এমপি) পদে শপথ নিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে সংসদের শপথ কক্ষে সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত এই এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক নুরুল আবছার কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। শপথ গ্রহণ শেষে তানভীর শাকিল জয় রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম। উল্লেখ্য, গত ১৩ জুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার একাংশ) আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ। এরপর নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ১২ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন নাসিমপুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়। আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮টি ভোট।