২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৪৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সংসদ সদস্য নায়ক ফারুক আইসিইউতে

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৩ মার্চ, ২০২১ | আপডেট: শনিবার, ১৩ মার্চ, ২০২১

সিঙ্গাপুরে অসুস্থ হয়ে পড়েছেন মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতার ভাতিজি আসমা পাঠান রুম্পা।

তিনি জানান, ৪ মার্চ থেকে সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকআপের জন্যই সেখানে গিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবার (১৩ মার্চ) সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি এখন চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।’

চাচার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘তার সঙ্গে এখন কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ।’

ফারুকের সবশেষ অবস্থা জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সময়নিউজকে বলেন, ‘উনার ঘুম কম হচ্ছে। ভাবির সঙ্গে এই মাত্র কথা বলেছি, হি ইজ অল রাইট। নো প্রবলেম। উনার ছেলে সঙ্গেও কথা বলেছি, উনি ঠিক আছেন।’

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিলে তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।