২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | দুপুর ১:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শাহরুখ-দীপিকার ‘পাঠান’ বয়কটের ডাক

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ | আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

পাঠান’ ছবির প্রথম গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগেই অনুমান করেছিলেন ভক্তরা। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। এর মধ্যেই গানটি নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হয়েছে ছবি বয়কটের ডাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ডিং।
পাঠান ও শাহরুখকে বয়কটের ডাক অবশ্য আগেও উঠেছিল। বলিউডে যখন একের পর এক হিন্দি ছবিকে বয়কট করা হচ্ছে, তখন থেকেই কিং খানের বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেকে।কেউ কেউ আবার দাওয়াই দিয়েছিলেন, শাহরুখকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু ‘বেশরম রং’ গানটি মুক্তি পাওয়ার পর ফের ফুঁসে উঠেছেন বয়কটকারীরা।

বয়কট করার কারণও জানিয়েছেন তারা। আসলে গানের দুই-একটি দৃশ্য নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।সেখানে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে। পেছন থেকে ‘পাঠান’ রূপী শাহরুখ তাকে জড়িয়ে ধরে রয়েছেন। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে ‘বেশরম রং’।

এই টুইট শেয়ার করেই আবার বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী পুরো ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তার স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে ছবিটি বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।