২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৬০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মারুফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাস্টমস কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকায় আসা মোহাব্বত আলী নামে এক যাত্রীকে সন্দেহ হলে বোর্ডিং ব্রিজে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ৬.৯০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় কাস্টমস। কাস্টমস জানায়, সপ্তাহখানেক আগে দুবাই গিয়েছিলেন মোহাব্বত আলী। উদ্ধার স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্ততি চলছে।