২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৫২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শাবনূর ভক্তদের জন্য নতুন চমক

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। একটা সময় শাবনূর সিনেমায় থাকা মানেই সিনেমা সুপারহিট। সালমান শাহ ও শাবনূর জুটি বেধে দর্শকদের উপহার দিয়েছিলেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। তার ভক্তরা এখনো চায় তিনি আবার ফিরে আসুক বড় পর্দায়। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে অভিনেত্রী শাবনূর। বর্তমানে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় রয়েছেন তিনি। শুক্রবার (১৭ ডিসেম্বর) শাবনূরের জন্মদিন। আর এ বিশেষ দিনটি উপলক্ষে ভক্তদের একটি বিশেষ উপহার দিতে যাচ্ছেন তিনি।

বেশ কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে নিজের নানা কর্মকাণ্ডের ভিডিও নিয়মিত প্রকাশের কথা জানিয়েছিলেন শাবনূর। সেজন্য ‘শাবনূর’ নামের একটি ইউটিউব চ্যানেলও খোলেন তিনি। প্রকাশ করেন বেশ কিছু ভিডিও। কিন্তু হুট করে এ অভিনেত্রী হ্যাকিংয়ের শিকার হন, এরপর সেই চ্যানেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তাতে কি শাবনূরকে আটকে রাখা যায়! ফের ফিরছেন তিনি। জন্মদিনে আবারো নতুন একটি ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিয়েছেন শাবনূর। একই দিন ভক্তদের উপহার দেবেন নতুন ভিডিও। এ নিয়ে শাবনূর ফেসবুকে লেখেন, প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, শুক্রবার (১৭ ডিসেম্বর) আমার জন্মদিন, সে উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আশাকরি সবাই আমার পাশে থাকবেন। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এ অভিনেত্রী। সর্বশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকার।