২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শাদে বন্যায় ৩ লাখ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ | আপডেট: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

শাদে প্রায় দুই মাসের প্রবল বর্ষণে ৩ লাখ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। গত জুন মাসের শেষের দিক থেকে দেশটিতে এমন বর্ষণ শুরু হয়। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএর এক বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক বর্ষণে শাদের ২৩ প্রদেশের ১১টিতে ৩ লক্ষ ৪১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

শাদে অবস্থিত ওসিএইচএ দপ্তর এএফপিকে বলেছে, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখে তারা তাদের ‘ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন’ বা তাদের ‘সম্পদ হারিয়েছেন’। গত সপ্তাহে ওসিএইচএ জানায়, জুন থেকে শাদে প্রবল বর্ষণ ও বন্যায় ২২ জন প্রাণ হারিয়েছেন।

এমন বর্ষণে রাজধানী এন’জামিনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শারি নদীর একেবারে কাছে রাজধানীর অবস্থান। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে নগরীটিতে প্রবল বর্ষণের পর এ মাসের গোড়ার দিকে পার্শ্ববর্তী অনেক এলাকায় বন্যা দেখা দেয়।সংস্থাটি জানায়, গত বছর বন্যায় দেশটির প্রায় ২ লাখ ৫৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৩ লাখ ৮৮ হাজার।জাতিসংঘ জানায়, গত বছর শাদের প্রায় ৫৫ লাখ মানুষের ‘জরুরি মানবিক সহায়তার’ প্রয়োজন হয়।

ap