২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:২৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শরতের শুভ্র কাশফুলে ছেয়ে গেছে কুমিল্লার চরাঞ্চল

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ | আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

শরতের শুভ্র কাশফুলে ছেয়ে গেছে কুমিল্লার চরাঞ্চল। অভুতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে কুমিল্লার নদ-নদী তীরে জেগে ওঠা চরাঞ্চলে। এ অপার সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের পর্যটনের খোরাক মেটানোর পাশাপাশি হয়ে উঠেছে চরবাসীর জীবিকার উৎস। বিকেলের স্নিগ্ধ বাতাস। নীল আকাশে খন্ড খন্ড সাদা মেঘ। ধুধু বালু চরে সাদা কাশফুলের বিছানা। এ যেন প্রকৃতির এক অপরুপ লীলা। দূর থেকে দেখলে যে কারো মন ছুটে যাবে সুন্দরের কাছে। সড়কের দুপাশে শরতের প্রতিচ্ছবি কাশফুল ফুটে নান্দনিক সৌন্দর্যে রুপ নেয় কুমিল্লার মেঘনা উপজেলা প্রবেশদ্বার। এ দৃশ্য উপভোগ করতে ছুটে আসছে দূর-দূরান্তের মানুষ। আঞ্চলিক সড়কের দুপাশে এমন সৌদর্য মুগ্ধ করে পথচারীদের। সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তার জন্য বসানো হয়েছে সোলার প্যানেল। ক্ষণিকের জন্য শহুরে কোলাহল ছেড়ে নদী, বালুচর, সাদা মেঘ, কাশফুলের এ মিতালী দেখে অভিভূত প্রকৃতিপ্রেমীরা। বিনা যতেœ গজিয়ে ওঠা এ কাশবনের খড়েরও চাহিদা রয়েছে। এ থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে চরের মানুষ।কাঁচা কাশগাছ গরুর খাবার। পাকা কাশের খড় দিয়ে হয় ঘরের ছাউনি। এছাড়া, এর নানা ওষুধি গুণের কথাও জানান উদ্ভিদবিদ্যা বিভাগের কামরুল ইসলামের নামের এক শিক্ষক। অবসরে ঘুরে বেড়াতে শেষ বিকেলের আলোয়, অনেকেই আসছেন কুমিল্লার মেঘনার চরাঞ্চলের কাশবনের শ্বেতশুদ্ধ প্রকৃতির সান্নিধ্যে।

বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি টিমসহ বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে অনেকেই ঘুরে আসা, তাদের মুখে গল্প শুনে এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে জেনে প্রতিদিনই অনেক মানুষ ঘুরতে বা দেখতে যাচ্ছেন এ কাশফুল। ঘুরতে গিয়ে প্রত্যেকেই যেন নিজেকে বিলিয়ে দিচ্ছে প্রকৃতির এ সৌন্দর্যের মধ্যে।ঘুরতে আসা অনেকেই জানান, কালের পরিক্রমা ও আধুনিকতার ছোঁয়ায় কুমিল্লা থেকে হারাতে বসেছে শরতের কাশফুল। একটা সময় কুমিল্লার বিভিন্ন এলাকায় কাশবনের কাশফুলগুলো দোল খেতো মৃদু বাতাসে।কাশবনে ঘুরতে আসা মনোয়ার হোসেন ও কামরুন নাহার দম্পতি জানান, শহরের কোলাহল আর ঘরবন্দি থাকতে থাকতে মনমানসিকতা কেমন যেন হয়ে গেছে। তাই দূরত্ব হলেও বিকেলটা ভালোই কেটেছে। এখানে না এলে বোঝা যাবে না। অন্যরকম অনুভূতি। মন ভরে ওঠে, মুগ্ধ হয়ে যায়। কাশফুলের নরম ছোঁয়ায় আর আবেশে মনটাও যেন নরম হয়ে যায়।এ বিষয়ে মেঘনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রতন শিকদার জানান, এটা একটা বিশাল চর। কয়েক শ একর জমি হবে। এখানে মালিকানা ও খাস জমি রয়েছে। চরের ওই কাশবন এলাকায় প্রতিদিন বহু দূরদূরান্ত থেকে অনেকে ঘুরতে আসে।