২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সকাল ১০:১৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শনিবার ১৭ ফেব্রুয়ারী থেকে প্রতি ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে পিক আওয়ারে প্রতি ৮ মিনিট অন্তর চলবে মেট্রোরেল। বিষয়টি জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কর্তৃপক্ষের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক বলেন, প্রতিদিন আগে ১৫২টি ট্রেন চলতো এখন সেটা বেড়ে ১৭৮টি করা হয়েছে। মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে। নতুন সময় মেনে শনিবার থেকে চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন সময় শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য।

তিনি বলেন, বর্তমান মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। মেট্রোরেল দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে নতুন সময়ে ২৬টা ট্রেন বেড়ে যাবে এতে ১৭৮ বার যাতায়াত করবে।নতুন সময় নিয়ে এম এ এন ছিদ্দিক বলেন, শনিবার থেকে উত্তরা থেকে ৭টা ১০ মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এটা স্পেশাল অফপিক। এরপর ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ পর্যন্ত পিক আওয়ারে ৮মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর ১১টা ৪৯ মিনিট থেকে ৩টা ১১ মিনিট অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট সময় থাকবে। ৩টা ১২ মিনিট থেকে ৮টা ১১টা পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর ট্রেন চলবে। ব্যবস্থাপনা পরিচালক মতিঝিল থেকে উত্তরা অংশের সময় নিয়ে বলেন, মতিঝিল থেকে সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এরপর ৮টা থেকে ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। ১২টা ৯ মিনিট থেকে ৩টা ৫২ পর্যন্ত অফ পিক আওয়ার৷ ৩টা ৫২ থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।