২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:০২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

লোহাগাড়ায় ৪ টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

লোহাগাড়া  উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার  (১৬ ফেব্রুয়ারী ) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জাহান আকতার সাথী।

অভিযানে উপজেলা সদর ইউনিয়নে গিয়াস উদ্দিন চৌধুরীর মালিকানাধীন এসবি ডব্লিউ ব্রিকস, বড়হাতিয়া কুমিরাঘোনা বায়তুশ শরফ সংলগ্ন মনজুর আলম কোম্পানীর মালিকানাধীন একেবি ব্রিক ও মালপুকুরিয়া এলাকায় নুরুল আলম প্রকাশ নুরু সওদাগরের মালিকানাধীন এমবিএম ব্রিকস। এছাড়াও চুনতি ইউনিয়নের বনপুকুর পাড় এলাকায় ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটায় পুণরায় ইটভাটা প্রস্তুত করায় সেটিও গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ শেখ মুজাহিদ । এছাড়া অভিযানে চট্টগ্রাম র‌্যাব-৭ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জাহান আকতার সাথী বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়ে ৪টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।