২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:২৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ এপ্রিল

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ | আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল। ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকায় ফেরার উভয় টিকিট ওই দিন থেকেই যাত্রীরা সংগ্রহ করতে পারবেন।আজ শনিবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

তিনি জানান, এবার যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ১৭ এপ্রিল থেকে কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত যাত্রার দুই দিন আগের টিকিট যাত্রীরা সংগ্রহ করতে পারবেন। ২৭,২৮,২৯ বা ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রীম সংগ্রহ করতে পারবেন। ডেকের টিকিট যাত্রার দিনই সংগ্রহ করা যাবে।ঈদযাত্রায় এবার কোনো ভাড়া বাড়ানো হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। নিয়মিত ভাড়াতেই এবার লঞ্চ চলাচল করবে।

সধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, লঞ্চের যাত্রীর সংখ্যা এননিতেই কমে গেছে। ভাড়া বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। নিয়মিত যে ভাড়া আছে সেভাবেই চলবে।তবে ঈদ উপলক্ষে লঞ্চের স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) কবে থেকে শুরু হবে, তা এখনো ঠিক করেনি বিআইডব্লিইটিএ। তবে লঞ্চ মালিক সমিতি বলছে চাহিদা ও রুট অনুযায়ী স্পেশাল সার্ভিসের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দীন বলেন, এখনো স্পেশাল সার্ভিসের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। চাহিদা থাকলে ঈদের কয়েক দিন বিশেষ ট্রিপ চলবে। আমাদের লঞ্চ প্রস্তুত আছে।এদিকে ঈদযাত্রায় লঞ্চঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিবারের মতো এবারও বিশেষ ফোর্সের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।বিআইডব্লিউটিএ সদরঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিওটিএ কাজ করবে। নদীপথেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে।