২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৭:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

লক্ষ্য অর্জন না করে ঘরে ফিরে যাব না: মির্জা ফখরুল

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ | আপডেট: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

বিএনপির যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করারও আহ্বান জানান তিনি।আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বরের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি আয়োজিত ওই সভায় সভাপতির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘আমরা ইতিমধ্যে অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। গণতন্ত্রকে পেতে হলে, স্বাধীনতাকে রক্ষা করতে হলে ত্যাগ স্বীকার করে সামনে এগিয়ে যেতে হবে। তাই ৭ নভেম্বরে আমরা এই শপথ গ্রহণ করি-আমরা সেই লক্ষ্যকে অর্জন না করে, এই সরকারের পদত্যাগকে নিশ্চিত না করে, গণতন্ত্রকে ফিরিয়ে না এনে ঘরে ফিরে যাব না।’ বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে এই অনির্বাচিত সরকার মানুষের অধিকার কেড়ে নিয়ে, আমাদের বুকের ওপর স্টিমরোলার চালিয়ে, হত্যা করে, গুম করে, অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।’ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলন শুরু হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সেই আন্দোলনে আমাদের অনেকেই এরই মধ্যে প্রাণ দিয়েছেন। আমাদের লোকেরা পায়ে হেঁটে সমাবেশগুলোতে যোগ দিচ্ছে। তাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। আমরা পরিষ্কার করে বলেছি, পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সেই নির্বাচনে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে।’

প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমানে বাংলাদেশে অলিখিত বাকশাল চলছে। এই সরকারের পতনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ১৯৭১ সালে রাজনৈতিক নেতারা ব্যর্থ হয়েছিলেন, তখন মেজর জিয়া সফল হয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে, দেশ স্বাধীন করেছিলেন, ৭৫ এ রাজনৈতিক ব্যক্তিদের ব্যর্থতায় জিয়া সফল হয়ে ৭ নভেম্বর স্বাধীনতা রক্ষা করেছিলেন, সেই চেতনায় দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’ আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।